সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিজ্ঞান ও প্রযুক্তি
২:৩৯ অপরাহ্ন, ২ মে ২০২৬

টোকিও বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ে কাজ করবে হিউম্যানয়েড রোবট

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে লাগেজ পরিবহনের কাজে মানবাকৃতির বা হিউম্যানয়েড রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে জাপান এয়ারলাইনস (জেএএল)। পরীক্ষামূলক এই কার্যক্রম আগামী মে মাসে শুরু হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক প্রদর্শনীতে জেএএল এমন একটি রোবট প্রদর্শন করেছে, যা বিমানবন্দরের লাগেজ ও কার্গো পরিবহনে সহায়তা করতে পারে। প্রায় ৪ […]

টোকিও বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ে কাজ করবে হিউম্যানয়েড রোবট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে লাগেজ পরিবহনের কাজে মানবাকৃতির বা হিউম্যানয়েড রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে জাপান এয়ারলাইনস (জেএএল)। পরীক্ষামূলক এই কার্যক্রম আগামী মে মাসে শুরু হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক প্রদর্শনীতে জেএএল এমন একটি রোবট প্রদর্শন করেছে, যা বিমানবন্দরের লাগেজ ও কার্গো পরিবহনে সহায়তা করতে পারে। প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই রোবটকে কনভেয়ার বেল্টে কার্গো তুলতে দেখা গেছে। পাশাপাশি এটি মানব সহকর্মীদের সঙ্গে করমর্দন ও ইশারার মাধ্যমে যোগাযোগও করতে পারে।

প্রযুক্তিগতভাবে রোবটগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা বিমানবন্দরের ব্যস্ত পরিবেশে নিরাপদে কাজ করতে পারে। একবার পূর্ণ চার্জে এসব রোবট টানা ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত কাজ চালিয়ে যেতে সক্ষম।

জেএএল জানিয়েছে, পুরো প্রকল্পটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে বিমানবন্দরের বিভিন্ন অংশ বিশ্লেষণ করে কোথায় এবং কীভাবে রোবট ব্যবহার করা নিরাপদ ও কার্যকর হবে তা নির্ধারণ করা হবে। এরপর সিমুলেটেড বা পরীক্ষামূলক পরিবেশে রোবট পরিচালনা করে তাদের দক্ষতা যাচাই করা হবে। সবশেষে ধাপে ধাপে বাস্তব কাজের সঙ্গে যুক্ত করা হবে।

ভবিষ্যতে শুধু লাগেজ পরিবহন নয়, বিমান পরিষ্কার-পরিচ্ছন্নতা, কার্গো ব্যবস্থাপনা এবং অন্যান্য সহায়ক কাজেও এসব রোবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, জাপানে জনসংখ্যার দ্রুত বার্ধক্য, জন্মহার কমে যাওয়া এবং শ্রমশক্তির সংকটের কারণে বিভিন্ন খাতে অটোমেশন ও রোবট প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিমানবন্দর, স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্পসহ নানা খাতে এখন প্রযুক্তিনির্ভর সমাধানের দিকে ঝুঁকছে দেশটি।

তবে এই প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে উদ্বেগও রয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভবিষ্যতে রোবটের ব্যবহার বাড়লে অনেক খাতে মানুষের কর্মসংস্থানের ওপর প্রভাব পড়তে পারে। ফলে প্রযুক্তি ও কর্মসংস্থানের ভারসাম্য রক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সূত্র: এনগ্যাজেট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২০২৯ সালের মধ্যে বন্ধ হতে পারে টু-জি, অচল হওয়ার ঝুঁকিতে কোটি কোটি বাটন ফোন
৩ দিন আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ