সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:০৬ পিএম, ৩ জুলাই ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে সাক্ষাতে সম্মত দুই নেতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে অনুষ্ঠিত এই আলোচনায় শিগগিরই যুক্তরাষ্ট্রে সরাসরি বৈঠকে বসার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন দুই নেতা। রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, ইরান ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর […]

ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে সাক্ষাতে সম্মত দুই নেতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে অনুষ্ঠিত এই আলোচনায় শিগগিরই যুক্তরাষ্ট্রে সরাসরি বৈঠকে বসার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন দুই নেতা।

রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, ইরান ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহু খুব দ্রুত যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন। তবে বৈঠকটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ফোনালাপে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানকে ঘিরে বিভিন্ন কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই সম্ভাব্য বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।

পর্যবেক্ষকদের ধারণা, সম্ভাব্য এই বৈঠকে ইরান, আঞ্চলিক নিরাপত্তা, গাজা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ