সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:১৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকার ১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। শনিবার দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটকেন্দ্রগুলোকে সাধারণ, […]

ঢাকার দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকার ১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

শনিবার দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটকেন্দ্রগুলোকে সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ—এই তিন ক্যাটাগরিতে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভোটারদের নিরাপদে কেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং যেকোনো বিশৃঙ্খলা মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেকোনো সংবেদনশীল তথ্য প্রচারের আগে প্রাথমিক যাচাই করতে।

তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ