সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৫৫ অপরাহ্ন, ৬ ডিসেম্বর ২০২৫

তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) শতভাগ প্রস্তুত থাকলেও তফসিল ঘোষণার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএনডিপি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) উদ্যোগে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। ইসি […]

তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) শতভাগ প্রস্তুত থাকলেও তফসিল ঘোষণার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএনডিপি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) উদ্যোগে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

ইসি সচিব জানান, সকালে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রস্তুতি–সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখন নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত।”

তবে নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা সম্পর্কে তিনি বলেন, “এখনো পর্যন্ত তফসিল ঘোষণার দিন চূড়ান্ত হয়নি।”

‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮ (সংশোধনীসহ); এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’—বিষয়ক পরিচিতিমূলক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আখতার আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ