সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১১:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫

তাঁতের শাড়িতে বড়দিন উদযাপন সারাহ কুকের

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িতে বড়দিন উদযাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ঢাকার ব্রিটিশ হাইকমিশন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বার্তায় বিষয়টি জানায়। বার্তায় উল্লেখ করা হয়, স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে সারাহ কুক বাংলাদেশি আবহেই বড়দিন উদযাপন করেন। এ সময় তিনি টাঙ্গাইল অঞ্চলের হাতে বোনা একটি তাঁতের শাড়ি পরিধান করেন, যা সম্প্রতি ইউনেস্কোর স্বীকৃতি […]

তাঁতের শাড়িতে বড়দিন উদযাপন সারাহ কুকের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িতে বড়দিন উদযাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বার্তায় বিষয়টি জানায়। বার্তায় উল্লেখ করা হয়, স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে সারাহ কুক বাংলাদেশি আবহেই বড়দিন উদযাপন করেন। এ সময় তিনি টাঙ্গাইল অঞ্চলের হাতে বোনা একটি তাঁতের শাড়ি পরিধান করেন, যা সম্প্রতি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যগুলোর একটি।

ব্রিটিশ হাইকমিশনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সারাহ কুক সরাসরি তাঁতশিল্পীদের কাজ দেখছেন এবং শাড়ি বুননের প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিচ্ছেন। পরে একই শাড়ি পরে তিনি বড়দিনের শুভেচ্ছা বার্তা দেন।

এদিকে বড়দিন উপলক্ষে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসও শুভেচ্ছা জানিয়েছে। এ উপলক্ষে ফ্রান্স, জার্মানি, সুইডেন, কানাডা, চীন, ভারতসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস তাদের শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ