সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৪৪ পিএম, ১ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডাকসুর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু শিক্ষার্থীদের পক্ষ থেকে তারেক রহমান […]

তারেক রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডাকসুর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু শিক্ষার্থীদের পক্ষ থেকে তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থানের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

সাক্ষাৎকালে তারেক রহমান বলেন,
‘মতপার্থক্যই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্য অটুট থাকতে হবে।’
তিনি দেশের স্বার্থে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান আরও বলেন,
‘আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, তখন দেশে সন্ত্রাস ও অস্থিরতা ছিল অনেক বেশি। আমি চাই না, ভবিষ্যতে আমার সন্তানরা এমন একটি বাংলাদেশ দেখুক।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশপন্থি রাজনীতিকে ধারণ করে দেশের স্বার্থে সব ধরনের আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডাকসু নেতারা।

এছাড়া ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সাক্ষাৎকালে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ও শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ