সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:২৯ পিএম, ২ মে ২০২৬

তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের কিছু ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে ফেসবুকে নানা ধরনের স্ট্যাটাস, মন্তব্য ও রসিকতায় ভরে ওঠে টাইমলাইন। ছবি ও ভিডিওগুলোতে দেখা যায়, বৃষ্টির মধ্যে এক হাতে স্ত্রীর হাত ধরে এবং অন্য হাতে ছাতা নিয়ে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই […]

তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের কিছু ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে ফেসবুকে নানা ধরনের স্ট্যাটাস, মন্তব্য ও রসিকতায় ভরে ওঠে টাইমলাইন।

ছবি ও ভিডিওগুলোতে দেখা যায়, বৃষ্টির মধ্যে এক হাতে স্ত্রীর হাত ধরে এবং অন্য হাতে ছাতা নিয়ে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দৃশ্য ঘিরেই মূলত সামাজিক মাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে।

অনেক নারী ব্যবহারকারী লিখেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মধ্যেও স্ত্রীকে সময় দিতে পারলে সাধারণ মানুষ কেন পারবে না। অন্যদিকে অনেক পুরুষ ব্যবহারকারী মজার ছলে আক্ষেপ করে পোস্ট করেছেন, এই ধরনের ছবি নাকি তাদের ব্যক্তিগত জীবনে “চাপ” তৈরি করেছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, “প্রধানমন্ত্রী যদি ওয়াইফের মাথায় ছাতা ধরতে পারে, তাহলে তোমরা কোন লাট সাহেব?” আরেকজন লেখেন, “তুমি কি প্রধানমন্ত্রীর চেয়েও ব্যস্ত যে আমাকে সময় দিতে পার না?”

কেউ কেউ বিষয়টিকে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মান ও ভালোবাসার ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। আবার অনেকে রসিকতা করে লিখেছেন, এই ছবির কারণে নাকি ঘরে ঘরে নতুন বিতর্ক শুরু হয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দেখা যায়, অনেকে তারেক রহমানকে “ফ্যামেলিম্যান” হিসেবে উল্লেখ করছেন। বিশেষ করে স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রকাশ্যে সঙ্গে রাখা এবং স্বাভাবিক পারিবারিক মুহূর্ত ভাগ করে নেওয়ার বিষয়টি অনেকের নজর কেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় প্রকাশ্যে স্বামী-স্ত্রীর স্নেহ বা ভালোবাসার প্রকাশ এখনও অনেক ক্ষেত্রে অস্বস্তি বা সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ