সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৭ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

তীব্র গরমের মধ্যেই ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ছে মাংসখেকো ‘ভিব্রিও’ ব্যাকটেরিয়া

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সমুদ্র উপকূলীয় এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ভিব্রিও’ (Vibrio) নামের এক ধরনের প্রাণঘাতী ব্যাকটেরিয়া। বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, উষ্ণ সমুদ্রের পানিতে দ্রুত বংশবৃদ্ধি করা এই ব্যাকটেরিয়া এখন শুধু ইউরোপের মূল ভূখণ্ডেই নয়, যুক্তরাজ্যের সৈকতগুলোর জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, ভিব্রিও সাধারণত উষ্ণ, লবণাক্ত […]

তীব্র গরমের মধ্যেই ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ছে মাংসখেকো ‘ভিব্রিও’ ব্যাকটেরিয়া

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সমুদ্র উপকূলীয় এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ভিব্রিও’ (Vibrio) নামের এক ধরনের প্রাণঘাতী ব্যাকটেরিয়া। বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, উষ্ণ সমুদ্রের পানিতে দ্রুত বংশবৃদ্ধি করা এই ব্যাকটেরিয়া এখন শুধু ইউরোপের মূল ভূখণ্ডেই নয়, যুক্তরাজ্যের সৈকতগুলোর জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, ভিব্রিও সাধারণত উষ্ণ, লবণাক্ত বা অল্প লবণাক্ত পানিতে জন্মায়। গ্রীষ্মে পানির তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এর বিস্তারও দ্রুত বৃদ্ধি পায়। স্যাটেলাইট তথ্য ও সমুদ্রের পানির তাপমাত্রা বিশ্লেষণ করে সংস্থাটি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার একটি মানচিত্রও প্রকাশ করেছে।

ইসিডিসির মতে, এ বছর সংক্রমণের ঝুঁকি স্বাভাবিকের তুলনায় বেশি। বিশেষ করে বাল্টিক সাগরের কম লবণাক্ত ও তুলনামূলক উষ্ণ পানি ব্যাকটেরিয়াটির বিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলে ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, জার্মানি ও পোল্যান্ডের উপকূলীয় এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি।

এ ছাড়া চলতি জুলাই মাসে বুলগেরিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও সুইডেনকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। সম্প্রতি স্পেনের কয়েকটি সৈকতেও ভিব্রিওর উপস্থিতি শনাক্ত হওয়ার পর সাময়িকভাবে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, ব্যাকটেরিয়াযুক্ত পানি শরীরের কাটা বা ক্ষতস্থানের সংস্পর্শে এলে সংক্রমণ হতে পারে। দূষিত সামুদ্রিক খাবার, বিশেষ করে কাঁচা বা অপর্যাপ্তভাবে রান্না করা শেলফিশ খাওয়ার মাধ্যমেও এটি শরীরে প্রবেশ করতে পারে।

সংক্রমণের ফলে ডায়রিয়া, পেটে ব্যথা, বমি, জ্বর, ক্ষতস্থানে লালচে ভাব, ফোলা ও তীব্র ব্যথা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে সংক্রমণ রক্তে ছড়িয়ে সেপসিসের মতো প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রান্সিস হাসার্ড বলেন, সুস্থ মানুষের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক কম হলেও ডায়াবেটিস, লিভারের রোগ বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

তিনি পরামর্শ দেন, শরীরে কাটা বা অস্ত্রোপচারের নতুন ক্ষত থাকলে সমুদ্রে না নামাই ভালো। পাশাপাশি কাঁচা শেলফিশ খাওয়া থেকে বিরত থাকা উচিত। সমুদ্রের পানি থেকে ওঠার পর ক্ষতস্থানে দ্রুত ফোলা, তীব্র ব্যথা বা লালচে ভাব দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

সূত্র: দ্য সান

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ