সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৩৭ অপরাহ্ন, ৩ মার্চ ২০২৬

দুই দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর দিল্লি হয়ে তিনি ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরটি রাজনৈতিক হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। […]

দুই দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর দিল্লি হয়ে তিনি ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরটি রাজনৈতিক হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। কূটনৈতিক সূত্র মতে, দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু, মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনায় থাকবে।

সোমবার এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র–বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয় গুরুত্ব পাবে।

সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে পৃথক বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ