সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:১৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫

দুবাই এয়ারশোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  দুবাইয়ে এয়ারশোতে প্রদর্শনী চলাকালীন ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ‘তেজস’ । স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, ‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার জন্য প্রদর্শনীমূলকভাবে উড়ছিল। সেই সময়েই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে আছড়ে পড়ে। […]

দুবাই এয়ারশোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  দুবাইয়ে এয়ারশোতে প্রদর্শনী চলাকালীন ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ‘তেজস’ । স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, ‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার জন্য প্রদর্শনীমূলকভাবে উড়ছিল। সেই সময়েই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে আছড়ে পড়ে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এখনো বিমানবাহিনী কোনো বিবৃতি দেয়নি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দুটি ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম।

তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান।

এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ