দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের […]
ছবি: সংগৃহীত
দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনার ভিত্তিতে মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এদিকে আশুরার দিন ২৬ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।
ইসলামি ইতিহাসে ১০ মহররম বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। মুসলিম বিশ্বে এটি ত্যাগ, সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে পালন করা হয়। এ দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন।
কারবালার সেই শোকাবহ ঘটনাকে স্মরণ করে বিশ্বের মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরা পালন করেন। বাংলাদেশেও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হবে।