সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
২:০০ পিএম, ১০ জুলাই ২০২৬

দেশজুড়ে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টিপাত আরও অন্তত ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ভারি বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে […]

দেশজুড়ে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টিপাত আরও অন্তত ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ভারি বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৯ মিলিমিটার বা তার বেশি অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, টানা বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েক দিনের ধারাবাহিক বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম নগরী ও আশপাশের নিম্নাঞ্চল টানা তিন দিনের ভারি বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে।

এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর প্রয়োজন ছাড়া জলাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল থেকে বিরত থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ