পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা নিয়েই মুসলিম উম্মাহ আবারও ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ আমাদের […]
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা নিয়েই মুসলিম উম্মাহ আবারও ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করুন এবং তার অশেষ রহমতে আমাদের জীবন শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হোক।”
তিনি আরও বলেন, বছর ঘুরে আসা এই পবিত্র উৎসব মানুষকে তাকওয়া, আত্মসংযম ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ করে। ঈদুল আজহা কেবল আনন্দের উৎসব নয়, বরং এটি মহান স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস, আনুগত্য ও আত্মনিবেদনের প্রতীক।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও অবিচল ঈমানের কথা স্মরণ করেন। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম (আ.)-এর সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা বিশ্ব মুসলিমের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
তারেক রহমান বলেন, ঈদের এই পবিত্র সময়ে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দোয়া করেছেন। একই সঙ্গে বিশ্বব্যাপী সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।