সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৭ পিএম, ২০ জুন ২০২৬

দেশভাগ, অনুপ্রবেশ ও সীমান্তে কাঁটাতার ইস্যুতে সরব মোদি

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে কংগ্রেস, বামপন্থী দল এবং তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। শনিবার (২০ জুন) হুগলির তারকেশ্বরে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন মোদি। এ সময় […]

দেশভাগ, অনুপ্রবেশ ও সীমান্তে কাঁটাতার ইস্যুতে সরব মোদি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে কংগ্রেস, বামপন্থী দল এবং তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়টি উপেক্ষা করা হয়েছে।

শনিবার (২০ জুন) হুগলির তারকেশ্বরে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন মোদি। এ সময় পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস (আরএন রবি নামেও পরিচিত) উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশভাগের সময় বাংলার স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। পরবর্তী সময়ে কংগ্রেস, বামপন্থী দল এবং তৃণমূল কংগ্রেসের সরকারগুলো তোষণের রাজনীতি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মোদি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই ভূমিতে বিদেশি চিন্তাধারা চাপিয়ে দেওয়া হয়েছে। বছরের পর বছর পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হতে দেওয়া হয়েছে।”

তিনি ১৯৪৬ সালের কলকাতা ও নোয়াখালির সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশভাগের বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়েও বাংলা তার স্বকীয়তা ও সাংস্কৃতিক পরিচয় অটুট রেখেছে।

পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন, “এই দিনটি শুধু একটি উদযাপন নয়, বরং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণের উপলক্ষ। যখন সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরোধিতা করেছিলেন।”

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি দাবি করেন, পূর্ববর্তী রাজ্য সরকারের আমলে জমি হস্তান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান প্রশাসনের উদ্যোগে সেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর ২০ জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৯৪৭ সালের এই দিনেই বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদিত হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ