সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১২:৫৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫

দেশের বাজারে স্বর্ণের দামের রেকর্ড

দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো স্বর্ণের দাম বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ দফায় ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা। নতুন এই দর আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স […]

দেশের বাজারে স্বর্ণের দামের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো স্বর্ণের দাম বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ দফায় ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা। নতুন এই দর আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৮৫ হাজার ১৬৬ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম পাঁচ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রূপা ভরি প্রতি চার হাজার ৮৯৮ টাকা, ১৮ ক্যারেটের রূপা চার হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ১৪৯ টাকা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ