সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১:৫৩ অপরাহ্ন, ৬ মার্চ ২০২৬

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংককে যথাযথ গুরুত্বের সঙ্গে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক […]

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংককে যথাযথ গুরুত্বের সঙ্গে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারটি ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, তাদের সব প্রচার ও কর্মসূচিতে এই প্রতিপাদ্য স্পষ্টভাবে তুলে ধরতে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ব্যাংকিং খাতে দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়।

এছাড়া আন্তর্জাতিক নারী দিবসের জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ধরনের আয়োজন ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ