সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অর্থায়নের বিষয়টি নিয়ে ভাবছি, আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতিও চলছে।” সোমবার বিকেলে সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার […]
ছবি: সংগৃহীত
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অর্থায়নের বিষয়টি নিয়ে ভাবছি, আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতিও চলছে।”
সোমবার বিকেলে সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী জানান, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তার ভাষায়, দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে বর্তমানে তিনটি প্রস্তাবনা রয়েছে, যার মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
চলতি মাসের শেষদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী চলাচল নিয়ে তিনি বলেন, এবার গার্মেন্টস কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। গত ঈদে হঠাৎ একসঙ্গে ছুটি ঘোষণা করায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সে কারণে এবার ধাপে ধাপে ছুটি কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যেসব ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।