বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার মাগুরার মহম্মদপুরে আধুনিক জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। তবে ভবিষ্যতে নববর্ষের এই আয়োজন ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই পরিচিত হবে। তিনি আরও বলেন, […]
ছবি: সংগৃহীত
বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার মাগুরার মহম্মদপুরে আধুনিক জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। তবে ভবিষ্যতে নববর্ষের এই আয়োজন ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই পরিচিত হবে।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য, যা কোনো রাজনৈতিক দলের নয়। কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই এই উৎসবের আনন্দে অংশ নেয়। সরকার ভোট দেওয়া বা না দেওয়া নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলিয়া আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোল্লা আজাদ। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।