সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৭:৪৯ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে পুলিশের অস্ত্র থেকে গুলি, আহত সহকর্মী ও নারী যাত্রী

নিউইয়র্কের ব্রুকলিনের কিংস্টন-থ্রুপ অ্যাভিনিউস সাবওয়ে স্টেশনে এক পুলিশ কর্মকর্তার সার্ভিস অস্ত্র থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে আহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা ও এক নারী যাত্রী। বৃহস্পতিবার স্টেশনের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, অস্ত্র থেকে গুলি ছোড়ার পর এর একটি অংশের আঘাতে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা আহত হন। পরে তদন্তে দেখা যায়, গুলির […]

নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে পুলিশের অস্ত্র থেকে গুলি, আহত সহকর্মী ও নারী যাত্রী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের ব্রুকলিনের কিংস্টন-থ্রুপ অ্যাভিনিউস সাবওয়ে স্টেশনে এক পুলিশ কর্মকর্তার সার্ভিস অস্ত্র থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে আহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা ও এক নারী যাত্রী।

বৃহস্পতিবার স্টেশনের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, অস্ত্র থেকে গুলি ছোড়ার পর এর একটি অংশের আঘাতে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা আহত হন। পরে তদন্তে দেখা যায়, গুলির আরেকটি অংশ ৩৪ বছর বয়সী এক নারী যাত্রীর গায়েও লাগে। এতে তিনি সামান্য আহত হন।

আহত দুই পুলিশ কর্মকর্তা ও ওই নারীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের সবার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শেষে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকেই পরিবর্তিত দায়িত্বে পাঠানো হয়েছে।

তবে ঠিক কীভাবে সার্ভিস অস্ত্র থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ