সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:৫৭ পিএম, ১৫ আগস্ট ২০২৬

নিউইয়র্কের সিনাগগে হামলা, বিদ্বেষমূলক অপরাধে গ্রেপ্তার ৪৬ বছরের ব্যক্তি

নিউইয়র্কের ম্যানহাটনে শাবাতের প্রার্থনা চলার সময় ঐতিহাসিক সেন্ট্রাল সিনাগগে ঢুকে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় তার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের অভিযোগও আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ৪৬ বছর বয়সী ল্যারি মন্টেস। তিনি ব্রঙ্কসের বাসিন্দা। লেক্সিংটন অ্যাভিনিউয়ের সেন্ট্রাল সিনাগগে প্রার্থনা চলার সময় তিনি প্রবেশ করে অনুষ্ঠান […]

নিউইয়র্কের সিনাগগে হামলা, বিদ্বেষমূলক অপরাধে গ্রেপ্তার ৪৬ বছরের ব্যক্তি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের ম্যানহাটনে শাবাতের প্রার্থনা চলার সময় ঐতিহাসিক সেন্ট্রাল সিনাগগে ঢুকে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় তার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের অভিযোগও আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ৪৬ বছর বয়সী ল্যারি মন্টেস। তিনি ব্রঙ্কসের বাসিন্দা। লেক্সিংটন অ্যাভিনিউয়ের সেন্ট্রাল সিনাগগে প্রার্থনা চলার সময় তিনি প্রবেশ করে অনুষ্ঠান ব্যাহত করেন।

নিরাপত্তাকর্মীরা তাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের অভিযোগ, এ সময় মন্টেস ৬৩ বছর বয়সী এক নারী উপাসককে আঘাত করেন। পরে তিনি এক নিরাপত্তাকর্মীকে মাথা দিয়ে আঘাত ও থুতু দেন এবং সিনাগগের কিছু সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করেন।

ঘটনাস্থলে থাকা এক নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা পরে তাকে আটক করেন। ঘটনায় আহতদের কেউ গুরুতর আহত হননি। ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

মন্টেসের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দুটি হামলার অভিযোগ এবং সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার একটি অভিযোগ আনা হয়েছে। ঘটনার পেছনের কারণসহ পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, ওই সিনাগগ বা সংশ্লিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বর্তমানে নতুন কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর উপাসনালয়টির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, শহরের প্রত্যেক মানুষ যেন ভয়মুক্ত পরিবেশে নিজ নিজ ধর্মীয় উপাসনা করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ