সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:১৩ অপরাহ্ন, ৩০ মে ২০২৬

নিউইয়র্কে নতুন রাইডশেয়ার সেবার অনুমোদন, ২৯ জুন থেকে কার্যক্রম শুরু

নিউইয়র্ক সিটির ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে নতুন রাইডশেয়ার প্রতিষ্ঠান জিরো কমিশন এলএলসি। প্রতিষ্ঠানটি আগামী ২৯ জুন থেকে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন সেবা চালু করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কেয় এক ভিডিও বার্তায় জানান, কোম্পানিটি প্রয়োজনীয় পরিচালন লাইসেন্স অর্জন করেছে এবং সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। তিনি বলেন, দীর্ঘ প্রস্তুতির পর প্রতিষ্ঠানটি […]

নিউইয়র্কে নতুন রাইডশেয়ার সেবার অনুমোদন, ২৯ জুন থেকে কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে নতুন রাইডশেয়ার প্রতিষ্ঠান জিরো কমিশন এলএলসি। প্রতিষ্ঠানটি আগামী ২৯ জুন থেকে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন সেবা চালু করার ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান কেয় এক ভিডিও বার্তায় জানান, কোম্পানিটি প্রয়োজনীয় পরিচালন লাইসেন্স অর্জন করেছে এবং সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। তিনি বলেন, দীর্ঘ প্রস্তুতির পর প্রতিষ্ঠানটি নিউইয়র্কের রাইডশেয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে যাচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মোবাইল অ্যাপ্লিকেশনের উন্নয়ন ও পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। পূর্ণাঙ্গ সেবা চালুর আগে আগামী ১০ জুনের দিকে একটি পরীক্ষামূলক সংস্করণ চালু করার পরিকল্পনা রয়েছে। এই পর্যায়ে সীমিত সংখ্যক যাত্রী ও চালক অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন ফিচার পরীক্ষা করার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, খুব শিগগিরই নিউইয়র্কে তাদের নতুন ব্র্যান্ড পরিচয় ও বাণিজ্যিক নাম প্রকাশ করা হবে। বাজারে বিদ্যমান বড় রাইডশেয়ার সেবাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্য নিয়ে তারা কার্যক্রম শুরু করছে।

কোম্পানির দাবি, চালকদের জন্য প্রচলিত কমিশনভিত্তিক মডেলের বিকল্প ব্যবস্থা গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে চালকেরা আয়ের বড় অংশ নিজেদের কাছে রাখতে পারবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন এই উদ্যোগের ঘোষণার পর নিউইয়র্কের রাইডশেয়ার চালকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই এটিকে বিদ্যমান বাজারে নতুন প্রতিযোগিতা এবং চালকদের জন্য সম্ভাব্য সুবিধার একটি নতুন সুযোগ হিসেবে দেখছেন।

রাইডশেয়ার খাতে নতুন এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলে নিউইয়র্কের পরিবহন বাজারে এর প্রভাব কতটা পড়ে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ