সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৩৬ পিএম, ৫ জুন ২০২৬

নিউইয়র্কে নতুন TLC প্লেটের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে WAV, আবেদনকারীদের পাশে মেগা ইন্স্যুরেন্স ব্রোকারেজ

নিউইয়র্ক সিটিতে নতুন টিএলসি (TLC) প্লেট অনুমোদনের ক্ষেত্রে বর্তমানে হুইলচেয়ার অ্যাক্সেসিবল ভেহিকল (WAV) গাড়িকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন টিএলসি প্লেট অনুমোদনের বড় অংশই এখন WAV গাড়ির জন্য দেওয়া হচ্ছে। ফলে নতুন চালক, উদ্যোক্তা এবং ছোট ফ্লিট মালিকদের অনেকেই WAV গাড়ির দিকে ঝুঁকছেন। তবে টিএলসি অনুমোদন, ডিএমভি কাগজপত্র, ইন্স্যুরেন্স, পারমিট এবং বিভিন্ন […]

নিউইয়র্কে নতুন TLC প্লেটের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে WAV, আবেদনকারীদের পাশে মেগা ইন্স্যুরেন্স ব্রোকারেজ

ছবি: মেগা ইন্স্যুরেন্স ব্রোকারেজ

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটিতে নতুন টিএলসি (TLC) প্লেট অনুমোদনের ক্ষেত্রে বর্তমানে হুইলচেয়ার অ্যাক্সেসিবল ভেহিকল (WAV) গাড়িকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন টিএলসি প্লেট অনুমোদনের বড় অংশই এখন WAV গাড়ির জন্য দেওয়া হচ্ছে। ফলে নতুন চালক, উদ্যোক্তা এবং ছোট ফ্লিট মালিকদের অনেকেই WAV গাড়ির দিকে ঝুঁকছেন।

তবে টিএলসি অনুমোদন, ডিএমভি কাগজপত্র, ইন্স্যুরেন্স, পারমিট এবং বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া জটিল হওয়ায় আবেদনকারীদের অনেকেই পড়ছেন ভোগান্তিতে। বিশেষ করে প্রথমবার WAV গাড়ি কিনছেন এমন আবেদনকারীদের একাধিক অফিসে যোগাযোগ, কাগজপত্র সংশোধন এবং দীর্ঘসূত্রতার মুখোমুখি হতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে নিউইয়র্কভিত্তিক TLC ইন্স্যুরেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান মেগা ইন্স্যুরেন্স ব্রোকারেজ WAV আবেদনকারীদের জন্য পূর্ণাঙ্গ TLC ও DMV সহায়তা সেবা দিচ্ছে বলে জানিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে নতুন TLC প্লেট মূলত WAV গাড়ির ক্ষেত্রেই অনুমোদন পাচ্ছে। এই প্রক্রিয়াকে সহজ করতে আবেদনকারীদের জন্য তারা বেস অ্যাফিলিয়েশন থেকে শুরু করে TLC আবেদন, DMV প্রসেসিং এবং প্রয়োজনীয় ফাইলিং পর্যন্ত সমন্বিত সহায়তা দিয়ে থাকে।

মেগা ইন্স্যুরেন্স ব্রোকারেজের অন্যতম আকর্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে “নো বেস ফি ফর বেস অ্যাফিলিয়েশন” সুবিধা। অর্থাৎ বেস অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে অতিরিক্ত কোনো বেস ফি ছাড়াই আবেদনকারীরা সেবা নিতে পারছেন বলে দাবি প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটি জানায়, তারা WAV আবেদনকারীদের জন্য TLC WAV অ্যাপ্লিকেশন, WAV পারমিট সাপোর্ট, TLC কমপ্লায়েন্স ইন্স্যুরেন্স, DMV প্লেট প্রসেসিং এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইলিং সংক্রান্ত সহায়তা প্রদান করে থাকে। পাশাপাশি TLC প্লেট লেটার ও DMV প্লেট সংগ্রহের বিষয়েও সহযোগিতা করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, নিউইয়র্কে বর্তমানে WAV গাড়ির গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। কারণ শহরের পরিবহন ব্যবস্থায় নতুন WAV গাড়ি যুক্ত করার ওপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে নতুন TLC প্লেট পেতে WAV এখন গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরিতে পরিণত হয়েছে।

মেগা ইন্স্যুরেন্স ব্রোকারেজের প্রেসিডেন্ট ও সিইও রাজিব আহমেদের দাবি, নতুন আবেদনকারীদের জন্য পুরো প্রক্রিয়াটি সহজ, দ্রুত এবং কম ঝামেলাপূর্ণ করতে তারা কাজ করছে, যাতে গাড়ি দ্রুত রাস্তায় নামানো সম্ভব হয়।

এছাড়াও প্রতিষ্ঠানটি নিউইয়র্কের উবার, লিফট, ইয়েলো ক্যাব, গ্রিন ক্যাব, ব্ল্যাক কার এবং টেসলাসহ বিভিন্ন TLC রাইডশেয়ার ও ট্যাক্সি চালকদের জন্য দীর্ঘদিন ধরে TLC ইন্স্যুরেন্স সেবা প্রদান করে আসছে।

প্রতিষ্ঠানটির কার্যালয় নিউইয়র্কের উডসাইড এলাকায় অবস্থিত।

প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ:
212-721-0001

ঠিকানা:
32-47 57th Street, Woodside, New York 11377

ওয়েবসাইট:
megainsurance.nyc

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ