সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৩:১৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

নিউইয়র্কে বিশ্বকাপের ৫০০ ফ্রি টিকিট দিচ্ছেন গভর্নর হোকুল, যাদের জন্য সুযোগ

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। শ্রমজীবী পরিবার, জরুরি সেবাকর্মী এবং সামরিক পরিবারের সদস্যদের জন্য ৫০০টি বিনামূল্যের বিশ্বকাপ টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছে। গভর্নর হোকুলের কার্যালয় জানিয়েছে, নিউইয়র্ক স্টেট ওয়াইএমসিএস এবং টানেল টু টাওয়ারস ফাউন্ডেশনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে এসব টিকিট বিতরণ করা হবে। এক […]

নিউইয়র্কে বিশ্বকাপের ৫০০ ফ্রি টিকিট দিচ্ছেন গভর্নর হোকুল, যাদের জন্য সুযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। শ্রমজীবী পরিবার, জরুরি সেবাকর্মী এবং সামরিক পরিবারের সদস্যদের জন্য ৫০০টি বিনামূল্যের বিশ্বকাপ টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

গভর্নর হোকুলের কার্যালয় জানিয়েছে, নিউইয়র্ক স্টেট ওয়াইএমসিএস এবং টানেল টু টাওয়ারস ফাউন্ডেশনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে এসব টিকিট বিতরণ করা হবে।

এক বিবৃতিতে ক্যাথি হোকুল বলেন, বিশ্বকাপ বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর। এই আয়োজন শুধু উচ্চমূল্যের টিকিট কিনতে সক্ষম মানুষের জন্য হওয়া উচিত নয়। সাধারণ নিউইয়র্কবাসীকেও যেন এই ঐতিহাসিক অভিজ্ঞতার অংশ হওয়ার সুযোগ দেওয়া যায়, সেটিই এই উদ্যোগের লক্ষ্য।

জানা গেছে, টিকিটগুলো নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার এবং রকল্যান্ড কাউন্টির বিভিন্ন ওয়াইএমসিএ শাখা এবং টানেল টু টাওয়ারস ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা হবে।

প্রতিটি টিকিটের সঙ্গে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে যাতায়াতের জন্য বিনামূল্যে আসা-যাওয়ার শাটল বাস সুবিধাও থাকবে।

বিশ্বকাপের এই টিকিটগুলো সংগ্রহ করেছে নিউইয়র্ক-নিউ জার্সি হোস্ট কমিটি। উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করছে রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার।

এর আগে নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও রাজ্যের বাসিন্দাদের জন্য ৭৭০টি বিনামূল্যের বিশ্বকাপ টিকিট দেওয়ার ঘোষণা দেন।

অন্যদিকে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সিটি বাসিন্দাদের জন্য স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ তৈরির অংশ হিসেবে ৫০ ডলার মূল্যে ১ হাজার টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে নিউইয়র্ক ও নিউ জার্সিতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজকরা আশা করছেন, বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষও বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের অংশ হতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ