সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:৪১ অপরাহ্ন, ২ নভেম্বর ২০২৬

ব্রুকলিনে দৌড়ানোর সময় নারীর গলায় ছুরিকাঘাত, হামলাকারী ধরিয়ে দিলে ১০ হাজার ডলার পুরস্কার

নিউইয়র্কের ব্রুকলিনে দৌড়ানোর সময় ২৮ বছর বয়সী এক নারীকে গলায় একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই নারী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। হামলাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। অপরাধী সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ১০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, আহত নারীর নাম কেটি সুয়ারেজ। শুক্রবার সন্ধ্যায় ব্রুকলিনের বাথ বিচ এলাকায় […]

ব্রুকলিনে দৌড়ানোর সময় নারীর গলায় ছুরিকাঘাত, হামলাকারী ধরিয়ে দিলে ১০ হাজার ডলার পুরস্কার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের ব্রুকলিনে দৌড়ানোর সময় ২৮ বছর বয়সী এক নারীকে গলায় একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই নারী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। হামলাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। অপরাধী সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ১০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, আহত নারীর নাম কেটি সুয়ারেজ। শুক্রবার সন্ধ্যায় ব্রুকলিনের বাথ বিচ এলাকায় শোর পার্কওয়ে গ্রিনওয়ে ধরে দৌড়ানোর সময় তিনি হামলার শিকার হন। বে এইটথ স্ট্রিট ও বে সেভেনটিনথ স্ট্রিটের মাঝামাঝি বেল্ট পার্কওয়ের পাশের পথে সন্ধ্যা ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এবিসি৭ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, সুয়ারেজ ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিজারস বে শপিং সেন্টারে অবস্থিত টিডি ব্যাংকের কর্মস্থল থেকে বের হন। পরে দৌড়ানোর পোশাক পরে পশ্চিম দিকে দৌড় শুরু করেন। রাত ৮টার দিকে তিনি বাবাকে ফোন করে জানান, পারিবারিক একটি অনুষ্ঠানের জায়গা থেকে তিনি প্রায় আধা মাইল দূরে রয়েছেন।

নির্ধারিত সময়ে তিনি সেখানে না পৌঁছানোয় এবং পরবর্তী ফোনকলের উত্তর না দেওয়ায় তাঁর বাবা খোঁজ করতে বের হন। পরে পথের ওপর গলায় ছুরিকাঘাতের ক্ষতসহ তাঁকে পড়ে থাকতে দেখেন।

পুলিশের ধারণা, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। কারণ, সুয়ারেজের মুঠোফোন ও গয়না তাঁর কাছেই পাওয়া গেছে। হামলাটি আকস্মিক ও বিনা উসকানিতে হয়ে থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। তবে হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হামলাকারীকে খুঁজতে পুলিশ কুকুর, ড্রোন এবং পানির নিচে অনুসন্ধানকারী দল ব্যবহার করছে। ঘটনাস্থলের আশপাশে নজরদারি ক্যামেরার ভিডিও সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীরা শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট থেকে রাত ৮টা ১২ মিনিটের মধ্যে বেল্ট পার্কওয়ে ও আশপাশের এলাকায় চলাচলকারী গাড়িচালক এবং পথচারীদের কাছে তথ্য চেয়েছেন। ওই সময়ে কেউ সন্দেহজনক কিছু দেখে থাকলে বা ঘটনার কোনো ভিডিও ধারণ করে থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তথ্য দিতে এনওয়াইপিডির ক্রাইম স্টপার্স হটলাইন ১-৮০০-৫৭৭-টিআইপিএস নম্বরে যোগাযোগ করা যাবে। অপরাধীকে শনাক্ত করতে সহায়তা করে এমন তথ্যের জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ