নিউ ইয়র্ক সিটিতে শিগগিরই সিটি কর্তৃপক্ষের পরিচালনায় প্রথম মুদি দোকান চালু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র জোরান মামদানি। ২০২৭ সালের মধ্যে ব্রঙ্কসের হান্টস পয়েন্ট এলাকায় এই দোকান চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ২০ হাজার বর্গফুট আয়তনের এই দোকানটি সাশ্রয়ী আবাসন প্রকল্প পেনিনসুলার ভেতরে স্থাপন করা হবে। এতে […]
ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক সিটিতে শিগগিরই সিটি কর্তৃপক্ষের পরিচালনায় প্রথম মুদি দোকান চালু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র জোরান মামদানি। ২০২৭ সালের মধ্যে ব্রঙ্কসের হান্টস পয়েন্ট এলাকায় এই দোকান চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ২০ হাজার বর্গফুট আয়তনের এই দোকানটি সাশ্রয়ী আবাসন প্রকল্প পেনিনসুলার ভেতরে স্থাপন করা হবে। এতে দক্ষিণ ব্রঙ্কসের বাসিন্দারা তুলনামূলক কম দামে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
ঘোষণায় মামদানি বলেন, বাজারদর কমাতে এবং নিউ ইয়র্কবাসীর টেবিলে খাবার পৌঁছে দিতে সরকারি ক্ষমতা ব্যবহার শুরু করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, দোকানটির জমির ইজারা, নির্মাণ ও সংস্কার খরচ সিটি কর্তৃপক্ষ বহন করবে। আর পণ্য বিক্রি করবেন বেসরকারি একজন ঠিকাদার, যিনি ছাড়মূল্যে সামগ্রী বিক্রি করবেন।
সিটি জুড়ে প্রতিটি বোরোতে এমন সাশ্রয়ী মুদি দোকান চালুর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এর আগে ম্যানহাটনের ইস্ট হারলেমে ‘লা মার্কেটা’ নামে আরেকটি দোকান চালুর কথাও ঘোষণা করেছিলেন মামদানি। সেটি ২০২৯ সালে চালু হওয়ার কথা রয়েছে।