সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৩:০১ পিএম, ৫ জুন ২০২৬

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপ-২০২৬-এর। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে শুরু হয়ে গেছে বিশ্বকাপের আমেজ, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নিউ ইয়র্ক। টাইমস স্কয়ার থেকে সাবওয়ে স্টেশন—সবখানেই এখন ফুটবল নিয়ে আলোচনা, প্রত্যাশা আর উন্মাদনা। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। মোট ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে। কোয়ার্টার […]

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপ-২০২৬-এর। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে শুরু হয়ে গেছে বিশ্বকাপের আমেজ, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নিউ ইয়র্ক। টাইমস স্কয়ার থেকে সাবওয়ে স্টেশন—সবখানেই এখন ফুটবল নিয়ে আলোচনা, প্রত্যাশা আর উন্মাদনা।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। মোট ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আয়োজনও থাকবে যুক্তরাষ্ট্রে। আয়োজক দেশগুলোর আশা, বিশ্বকাপ উপলক্ষে প্রায় এক কোটি আন্তর্জাতিক দর্শক দেশটিতে ভ্রমণ করবেন।

বিশ্বকাপ সামনে রেখে অংশগ্রহণকারী দেশগুলো ইতোমধ্যে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ৪৮ দলের মোট ১,২৪৮ ফুটবলার এই আসরে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন শহরে নিজেদের বেস ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি কানসাস সিটিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, শহরটির শান্ত পরিবেশ ও সমর্থকদের ভালোবাসা দলকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মনোযোগী থাকতে সাহায্য করছে।

ফ্লোরিডায় পর্তুগালের বেস ক্যাম্পে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও অপূর্ণ। অনেকের মতে, এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। রোনালদো বলেছেন, ফ্লোরিডার পর্তুগিজ ও ল্যাটিন সমর্থকদের উচ্ছ্বাস দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।

দীর্ঘ ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। নিউ জার্সিতে অবস্থানরত এই তারকা জানিয়েছেন, বিশ্বকাপ মঞ্চে ফিরে দেশের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন পূরণে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে।

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও এবার বাড়তি দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নামছেন। ২০২২ বিশ্বকাপ ফাইনালের আক্ষেপ ভুলে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য তার। ফুটবল বিশ্লেষকদের অনেকেই ফ্রান্সকে এবারের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন।

তবে উৎসবের পাশাপাশি রয়েছে সতর্কতার বার্তাও। এফবিআই জানিয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে ফিফার ওয়েবসাইটের আদলে তৈরি অসংখ্য ভুয়া ওয়েবসাইট টিকিট ও পণ্য বিক্রির নামে প্রতারণা চালাচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সমর্থকদের শুধুমাত্র অনুমোদিত ও যাচাইকৃত প্ল্যাটফর্ম থেকে টিকিট কেনার পরামর্শ দিয়েছেন।

বিশ্বকাপ যত এগিয়ে আসছে, নিউ ইয়র্কের রাস্তাঘাটে ততই বাড়ছে ফুটবল উন্মাদনা। বিভিন্ন দেশের পতাকা, জার্সি আর সমর্থকদের কণ্ঠে এখন একটাই বার্তা—বিশ্বকাপ আসছে।

সূত্র: আমার দেশ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ