সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৩৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এই সেল কাজ করবে। রোববার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো পরিস্থিতি, অভিযোগ বা […]

নির্বাচন  উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এই সেল কাজ করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো পরিস্থিতি, অভিযোগ বা তথ্য দ্রুত জানাতে নাগরিকদের জন্য জরুরি যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য সেলের টেলিফোন নম্বর নির্ধারণ করা হয়েছে ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩। পাশাপাশি মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭–এও যোগাযোগ করা যাবে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ বা তথ্য উল্লিখিত নম্বরগুলোতে জানাতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ