সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২০ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাহী ম্যাজিস্ট্রেটের তথ্য না দেওয়ায় ডিসি সারোয়ারকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় সংক্রান্ত তথ্য তদন্তকারী কর্মকর্তাকে সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন। আদালত […]

নির্বাহী ম্যাজিস্ট্রেটের তথ্য না দেওয়ায় ডিসি সারোয়ারকে শোকজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় সংক্রান্ত তথ্য তদন্তকারী কর্মকর্তাকে সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন।

আদালত তার আদেশে উল্লেখ করেন, প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সরবরাহ না করায় মামলার তদন্ত দীর্ঘদিন ধরে বিলম্বিত হচ্ছে। ২০২৪ সালের ২৯ আগস্ট মামলাটি দায়ের হলেও এখনও তদন্ত শেষ হয়নি, ফলে বিচারকাজ শুরু করা যাচ্ছে না। আদালতের আদেশ অমান্য করে তথ্য গোপন রাখাকে শাস্তিযোগ্য অপরাধ এবং আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন বিচারক।

নোটিশে জেলা প্রশাসককে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তার বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, আদালতের শোকজের বিষয়টি তিনি শুনেছেন এবং নির্ধারিত সময়ে আদালতে জবাব দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ