Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৯:৪৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫

নেপালে কারাগার থেকে পালাল ৯২ বন্দি

নেপালের ঝাপা জেলায় জেন-জি আন্দোলনের সময় বিভিন্ন কারাগার ও পুলিশ পোস্ট থেকে পালিয়ে গেছেন ৯২ বন্দি। এখনো তারা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশ কার্যালয় ঝাপার তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, পলাতকদের মধ্যে আনারমানি এলাকা পুলিশ কার্যালয় থেকে ৩৬ জন, দামাক এলাকা পুলিশ […]

নেপালে কারাগার থেকে পালাল ৯২ বন্দি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নেপালের ঝাপা জেলায় জেন-জি আন্দোলনের সময় বিভিন্ন কারাগার ও পুলিশ পোস্ট থেকে পালিয়ে গেছেন ৯২ বন্দি। এখনো তারা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশ কার্যালয় ঝাপার তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, পলাতকদের মধ্যে আনারমানি এলাকা পুলিশ কার্যালয় থেকে ৩৬ জন, দামাক এলাকা পুলিশ কার্যালয় থেকে ৫১ জন এবং ঝিলমিল এলাকা পুলিশ কার্যালয় থেকে ৫ জন পালিয়েছেন।

জেলা পুলিশ কার্যালয়ের মুখপাত্র খগেন্দ্র বাহাদুর খড়কা জানান, তাদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।

উল্লেখ্য, ওইদিন বিক্ষোভকারীরা জেলার দামাক, ঝিলমিল ও কাকাডভিট্টার পুলিশ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। তবে এর আগেই নেপালি সেনা অভিযানে বিক্ষোভকারীদের দখলকৃত অস্ত্রগুলো ওইসব এলাকার পুলিশ কার্যালয় থেকে উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ