সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের মধ্যেও মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির সময় কাবা শরিফ ঘিরে তাদের নামাজ আদায়ের দৃশ্য ভিডিওতে উঠে এসেছে। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত আল-জাজিরার একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, মসজিদুল হারামের আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার পর শুরু হয় প্রবল বৃষ্টিপাত। এ সময়ও মুসল্লিরা নামাজ আদায় অব্যাহত […]
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের মধ্যেও মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির সময় কাবা শরিফ ঘিরে তাদের নামাজ আদায়ের দৃশ্য ভিডিওতে উঠে এসেছে।
১৪ সেপ্টেম্বর প্রকাশিত আল-জাজিরার একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, মসজিদুল হারামের আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার পর শুরু হয় প্রবল বৃষ্টিপাত। এ সময়ও মুসল্লিরা নামাজ আদায় অব্যাহত রাখেন।
আবহাওয়ার অবনতির কারণে সৌদি কর্তৃপক্ষ বন্যার সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের উপত্যকা এবং নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে মক্কাসহ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। একই সঙ্গে শিলাবৃষ্টি, প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানানো হয়।
আল-জাজিরার ভিডিওতে ভারি বৃষ্টির মধ্যে মসজিদুল হারামের পরিবেশ এবং কাবা শরিফ ঘিরে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য বিশেষভাবে ফুটে উঠেছে।