চলতি এপ্রিলের প্রথম পাঁচ দিনে দেশে ৫৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ হাজার ৫৮৮ কোটি টাকা। সোমবার (৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়—অর্থাৎ এপ্রিলের প্রথম পাঁচ দিনে—দেশে রেমিট্যান্স এসেছিল ১১ কোটি […]
ছবি: সংগৃহীত
চলতি এপ্রিলের প্রথম পাঁচ দিনে দেশে ৫৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ হাজার ৫৮৮ কোটি টাকা।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়—অর্থাৎ এপ্রিলের প্রথম পাঁচ দিনে—দেশে রেমিট্যান্স এসেছিল ১১ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে এবার প্রবৃদ্ধি হয়েছে ৩৫৩ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৭৪ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ১৯০ কোটি ৪০ লাখ ডলার।
এ হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয়ে ২২ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।