যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় এখনই পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আপাতত তাদের মূল লক্ষ্য লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করা। খবর আল জাজিরার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “চলমান আলোচনার এই পর্যায়ে আমরা পারমাণবিক বিষয়ের বিস্তারিত কোনো আলোচনা করব না। আমরা লেবাননসহ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় এখনই পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আপাতত তাদের মূল লক্ষ্য লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করা। খবর আল জাজিরার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “চলমান আলোচনার এই পর্যায়ে আমরা পারমাণবিক বিষয়ের বিস্তারিত কোনো আলোচনা করব না। আমরা লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধ শেষ করার ওপর আলোচনাকে কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা আগামী ৩০ দিন বা ৬০ দিনের মধ্যে পারমাণবিক বিষয়ে প্রবেশ করব কিনা, তা সম্পূর্ণ পরের বিষয়।”
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মাধ্যমে চলা মধ্যস্থতা প্রক্রিয়াকে তেহরান সময়সাপেক্ষ হিসেবেই দেখছে।
এ বিষয়ে ইসমাইল বাঘাই বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের শত্রুতা কয়েক দশক পুরোনো, তাই রাতারাতি সব সমাধান সম্ভব নয়। কিছু নির্দিষ্ট বিষয় ও খসড়ার শব্দচয়ন নিয়ে এখনো দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে।”
তিনি জানান, আলোচনা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন নতুন প্রস্তাব নিয়ে দুই পক্ষ কাজ করছে। এর মধ্যে কয়েকটি প্রস্তাব এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতাকারীর ভূমিকা রাখায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে তেহরান।
এর আগে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি সংশোধিত শান্তি প্রস্তাব ওয়াশিংটনে পাঠায় ইরান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।