সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিজ্ঞান ও প্রযুক্তি
১:৩৪ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

পৃথিবীর দিনের সময় বেড়ে ২৫ ঘণ্টা হবে?

ভবিষ্যতে পৃথিবীতে একদিনের দৈর্ঘ্য ২৫ ঘণ্টা হতে পারে। শুনতে অবাক লাগলেও বৈজ্ঞানিকভাবে এটি অসম্ভব নয়। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, পৃথিবীর আবর্তনের গতি ধীরে ধীরে কমছে। যদিও এই পরিবর্তন এতটাই ধীর যে মানুষের দৈনন্দিন জীবনে এর কোনো তাৎক্ষণিক প্রভাব পড়ছে না। আমরা সাধারণত দিনকে ২৪ ঘণ্টা হিসেবে গণনা করি। তবে নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর প্রকৃত ঘূর্ণনকাল (সিডেরিয়াল […]

পৃথিবীর দিনের সময় বেড়ে ২৫ ঘণ্টা হবে?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভবিষ্যতে পৃথিবীতে একদিনের দৈর্ঘ্য ২৫ ঘণ্টা হতে পারে। শুনতে অবাক লাগলেও বৈজ্ঞানিকভাবে এটি অসম্ভব নয়। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, পৃথিবীর আবর্তনের গতি ধীরে ধীরে কমছে। যদিও এই পরিবর্তন এতটাই ধীর যে মানুষের দৈনন্দিন জীবনে এর কোনো তাৎক্ষণিক প্রভাব পড়ছে না।

আমরা সাধারণত দিনকে ২৪ ঘণ্টা হিসেবে গণনা করি। তবে নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর প্রকৃত ঘূর্ণনকাল (সিডেরিয়াল ডে) ২৪ ঘণ্টার চেয়ে সামান্য কম। সূর্যকে আকাশে একই অবস্থানে ফিরিয়ে আনতে পৃথিবীকে তার কক্ষপথে আরও কিছুটা ঘুরতে হয়, ফলে সৌর দিনের দৈর্ঘ্য দীর্ঘমেয়াদে বাড়ছে।

চাঁদের প্রভাবেই ধীর হচ্ছে পৃথিবীর গতি

পৃথিবীর ঘূর্ণন গতি কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা পালন করছে চাঁদ। চাঁদের মহাকর্ষীয় টানে পৃথিবীর সমুদ্রে জোয়ার-ভাটা সৃষ্টি হয়। এই জলরাশির চলাচলের ফলে সমুদ্রতলে ঘর্ষণ তৈরি হয়, যা পৃথিবীর ঘূর্ণন শক্তি ধীরে ধীরে কমিয়ে দেয়। নাসার মতে, এই শক্তি হারিয়ে যায় না; বরং তা চাঁদকে ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরিয়ে দেয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব

চাঁদের পাশাপাশি পৃথিবীর উপরিভাগের পরিবর্তনও ঘূর্ণন গতিতে প্রভাব ফেলছে। নাসার প্রায় ১২০ বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে—হিমবাহ গলন, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে পৃথিবীর ভরবণ্টনে পরিবর্তন হচ্ছে। এর ফলে পৃথিবীর ঘূর্ণন অক্ষ সামান্য সরে যাচ্ছে, যাকে বলা হয় ‘পোলার মোশন’।

২০০০ সালের পর থেকে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণে বরফ গলার হার বেড়েছে, ফলে এই পরিবর্তনের গতিও দ্রুত হয়েছে।

দিন কবে হবে ২৫ ঘণ্টা?

বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক লেজার প্রযুক্তি ব্যবহার করে গত ১২ দশকের তথ্য বিশ্লেষণ করেছেন। তাদের হিসাব অনুযায়ী, পৃথিবীর দিনের দৈর্ঘ্য এক ঘণ্টা বেড়ে ২৫ ঘণ্টা হতে প্রায় ২০ কোটি বছর সময় লাগবে।

এই সময়কাল এতটাই দীর্ঘ যে মানবসভ্যতা বা আধুনিক সমাজব্যবস্থার ওপর এর কোনো বাস্তব প্রভাব পড়বে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

পৃথিবীর দিনের সময় বেড়ে ২৫ ঘণ্টা হবে?
৩ দিন আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ