সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:২৬ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫

পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ছাড়াল ৮ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ভোট ব্যবস্থায় নিবন্ধনকারীর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৮ লাখ ৮৭২ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশির পাশাপাশি নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নিজ নির্বাচনি এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও নিবন্ধন […]

পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ছাড়াল ৮ লাখ

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ভোট ব্যবস্থায় নিবন্ধনকারীর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৮ লাখ ৮৭২ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।

এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশির পাশাপাশি নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নিজ নির্বাচনি এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও নিবন্ধন করছেন।

শনিবার দুপুর সোয়া ২টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ৭২ হাজার ২৫৩ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধনের সংখ্যা সবচেয়ে বেশি— ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন। এছাড়া কাতার থেকে ৫৯ হাজার ৫৮২ জন, ওমান থেকে ৪৬ হাজার ১৪৩ জন, মালয়েশিয়া থেকে ৪৩ হাজার ৮২৯ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৮৭৪ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২৬ হাজার ৭৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার।

জেলাভিত্তিক হিসেবে কুমিল্লা রয়েছে শীর্ষে, যেখানে নিবন্ধন করেছেন ৭১ হাজার ১৪৩ জন। এরপর ঢাকা ৬৩ হাজার ৫৯৫, চট্টগ্রাম ৬১ হাজার ৭০৩, নোয়াখালী ৪০ হাজার ৭৪১, সিলেট ৩০ হাজার ৮৯ এবং চাঁদপুরে ২৮ হাজার ৩১৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

আসনভিত্তিক পরিসংখ্যানে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ১১ হাজার ৭৯৩ জন নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৯ হাজার ৮১১, কুমিল্লা-১০ আসনে ৯ হাজার ৪৬৬ এবং নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৩৬৫ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। সম্প্রতি এই সময়সীমা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ