সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের

আগামী ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সপরিবারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে দলটি। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক দাওয়াতপত্র তুলে দেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে গোলাম পরওয়ার জানান, এটি ছিল সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে পারস্পরিক […]

প্রধানমন্ত্রীকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সপরিবারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে দলটি। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক দাওয়াতপত্র তুলে দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে গোলাম পরওয়ার জানান, এটি ছিল সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর অসুস্থতার কথা জানানো হলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে ফোনে তার খোঁজখবর নেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত সানন্দে গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি জামায়াত আমির টেলিফোনে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও কন্যা জায়মা রহমানসহ স্বপরিবারে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। সে অনুযায়ী দাওয়াতপত্র উভয়ের কাছেই পৌঁছে দেওয়া হয়েছে।

গোলাম পরওয়ার আরও বলেন, আলোচনায় দেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতের নেতিবাচক চর্চা পরিহার করে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং সংসদকে রাজনৈতিক বিতর্ক ও আলোচনার প্রধান ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় হয়। পার্লামেন্টারি গণতন্ত্রকে কার্যকর করার লক্ষ্যেই এই দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ডেপুটি স্পিকার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ রাষ্ট্রীয় সংস্কারের আরও গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসবে, যা তখন বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব হবে।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ