সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:০১ অপরাহ্ন, ৪ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় ও বন্যায় বিপর্যয়ে বাংলাদেশ থেকে জরুরি সহায়তা পাঠানোয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লঙ্কান প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে ফোন করেন। এসময় প্রধানমন্ত্রী আমারাসুরিয়া শ্রীলঙ্কার বিশাল অংশে শত শত মানুষের প্রাণহানি এবং ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় ও বন্যার পর বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা এবং সংহতির প্রকাশের […]

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঘূর্ণিঝড় ও বন্যায় বিপর্যয়ে বাংলাদেশ থেকে জরুরি সহায়তা পাঠানোয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লঙ্কান প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে ফোন করেন। এসময় প্রধানমন্ত্রী আমারাসুরিয়া শ্রীলঙ্কার বিশাল অংশে শত শত মানুষের প্রাণহানি এবং ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় ও বন্যার পর বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা এবং সংহতির প্রকাশের জন্য প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্প্রতি ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং অন্তত দু’শতাধিক নিখোঁজ রয়েছেন। ২০ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

ফোনালাপের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ