সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:৪৮ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় সরকারের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে […]

প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় সরকারের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

এর আগে বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ