মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে প্রায় একান্ত বৈঠকে অংশ নেন। দুপুর ২টার কিছু আগে ইসি কার্যালয় থেকে সরাসরি প্রধান বিচারপতির খাসকামরায় পৌঁছান তিনি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ একটি প্রচলিত প্রক্রিয়া। […]
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে প্রায় একান্ত বৈঠকে অংশ নেন। দুপুর ২টার কিছু আগে ইসি কার্যালয় থেকে সরাসরি প্রধান বিচারপতির খাসকামরায় পৌঁছান তিনি।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ একটি প্রচলিত প্রক্রিয়া। তবে এবার সিইসি একাই তার সচিবকে সঙ্গে নিয়ে সেখানে যান।
বৈঠকে সীমানা নির্ধারণ সংক্রান্ত চলমান মামলাসহ তফসিল ঘোষণা হওয়ার পর যাতে কোনো রিট নির্বাচন কার্যক্রমে প্রভাব ফেলতে না পারে—সে ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি নির্বাচনের সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি কার্যক্রম পরিচালনা সম্পর্কেও গুরুত্ব দিয়ে আলাপ হয়।