সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৫৩ অপরাহ্ন, ১ জুলাই ২০২৬

প্রেমিকার ধর্ষণের চেষ্টাকারী ব্যক্তিকে হত্যা, ইউটিউব দেখে পরিকল্পনা

ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগর জেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তি হত্যাকাণ্ডের আগে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম বঙ্গারাপু মহেশ। তাকে আদালতে হাজির করার পর বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত পাইটারি মোগিলি (৫২) কৃষিশ্রমিক হিসেবে কাজ […]

প্রেমিকার ধর্ষণের চেষ্টাকারী ব্যক্তিকে হত্যা, ইউটিউব দেখে পরিকল্পনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগর জেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তি হত্যাকাণ্ডের আগে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম বঙ্গারাপু মহেশ। তাকে আদালতে হাজির করার পর বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত পাইটারি মোগিলি (৫২) কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছর এক বিবাহিত নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনি কারাগারে ছিলেন। পরে মুক্তি পাওয়ার পরও ওই নারীকে হয়রানি অব্যাহত রাখেন বলে অভিযোগ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওই নারীর সঙ্গে মহেশের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মোগিলি তাদের সম্পর্কের বিষয়টি আশপাশের এলাকায় ছড়িয়ে দেন এবং মহেশকে প্রকাশ্যে অপমান করতেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যেও বিরোধ তৈরি হয়।

পুলিশের দাবি, দীর্ঘদিনের অপমান ও বিরোধের জেরে মহেশ হত্যার পরিকল্পনা করেন। এ সময় তিনি ইউটিউবে হত্যাকাণ্ড ও অস্ত্র তৈরিসংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

ঘটনার দিন রাতে স্থানীয় একটি ধর্মীয় উৎসব থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন মোগিলি। পথে একটি কালভার্টের কাছে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান। পরে ঘটনাস্থল থেকে সরে যান অভিযুক্ত ব্যক্তি।

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মহেশ হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, ইউটিউব অনুসন্ধানের তথ্য থাকা মোবাইল ফোন, ব্যবহৃত মোটরসাইকেল এবং ঘটনার সময় পরা পোশাক উদ্ধার করেছে বলে জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ