আগাম বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের পুনর্বাসন, খাদ্য সহায়তা ও জরুরি পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রবেশ করেন মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লা […]
ছবি: সংগৃহীত
আগাম বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের পুনর্বাসন, খাদ্য সহায়তা ও জরুরি পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রবেশ করেন মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকেল ৪টার দিকে সচিবালয়ে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও কৃষকদের দুর্ভোগের বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও খাদ্য সহায়তার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হবে।
এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, বন্যার পর প্রধানমন্ত্রী তাকে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, যা তিনি একটি ‘সাহসী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ’ বলে উল্লেখ করেন।
ফজলুর রহমান বলেন, এবারের আগাম বন্যা ও টানা বৃষ্টিতে হাওরাঞ্চলে স্মরণকালের অন্যতম বড় ক্ষতি হয়েছে। উজান ও ভাটির প্রায় সব এলাকাই পানিতে তলিয়ে গেছে।
তিনি আরও জানান, তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদ অধিবেশন শেষে তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।