চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স হিসেবে দেশে এসেছে ৩০২ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই অঙ্ক ছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি […]
ছবি: সংগৃহীত
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স হিসেবে দেশে এসেছে ৩০২ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই অঙ্ক ছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি। গত অর্থবছরের ওই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৮৪৯ কোটি ডলার।