সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৩:০০ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৮৪৭ কোটি টাকা

চলতি ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৮৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে শুধু সোমবার (৯ ফেব্রুয়ারি) এসেছে এক হাজার ২২০ কোটি টাকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি […]

রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চলতি ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৮৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে শুধু সোমবার (৯ ফেব্রুয়ারি) এসেছে এক হাজার ২২০ কোটি টাকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৫ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এবার একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৩০ শতাংশ।

এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৬ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১ হাজার ৬৮১ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ