সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৫৭ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ, পানিতে নেমে ডুবে মৃত্যু ৪০ জনের; ৫৪ অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে বিভিন্ন নদী, হ্রদ ও অননুমোদিত জলাশয়ে নামার পর ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তাপপ্রবাহজনিত বিভিন্ন কারণে আরও অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির ৫৪টি অঞ্চলে সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। ফ্রান্সের প্রধানমন্ত্রী […]

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ, পানিতে নেমে ডুবে মৃত্যু ৪০ জনের; ৫৪ অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে বিভিন্ন নদী, হ্রদ ও অননুমোদিত জলাশয়ে নামার পর ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তাপপ্রবাহজনিত বিভিন্ন কারণে আরও অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির ৫৪টি অঞ্চলে সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, গত কয়েক দিনের মধ্যে ডুবে মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই অননুমোদিত বা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকা জলাশয়ে সাঁতার কাটতে গিয়েছিলেন। তাপপ্রবাহের কারণে বিপুলসংখ্যক মানুষ পানিতে নামায় দুর্ঘটনার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

ফরাসি আবহাওয়া সংস্থা মেতো-ফ্রান্স জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রিরও বেশি রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার রাতে দেশটির ৩০টি আবহাওয়া কেন্দ্রের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৪৭ সালের পর রাতের সর্বোচ্চ গড় তাপমাত্রার নতুন রেকর্ড। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ গড় রাতের তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের কারণে দেশের শিক্ষা, পরিবহন ও জনসেবামূলক কার্যক্রমেও ব্যাপক প্রভাব পড়েছে। বহু স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন রেল ও গণপরিবহন সেবায় বিলম্ব ও বিঘ্ন ঘটছে।

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি জনগণকে সতর্ক করে বলেছেন, তীব্র গরমের সময় অননুমোদিত স্থানে সাঁতার কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি সবাইকে নিরাপদ স্থানে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে পানিতে নামার আহ্বান জানিয়েছেন।

শুধু ফ্রান্স নয়, ইতালি, স্পেন, জার্মানি ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশও একই ধরনের তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। ইতালির একাধিক শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, জার্মানিতেও পানিতে ডুবে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং স্পেনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ুপ্রবাহ এবং ‘ওমেগা ব্লক’ নামের বিশেষ আবহাওয়াগত অবস্থার কারণে ইউরোপজুড়ে এই তীব্র তাপপ্রবাহ তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে ভবিষ্যতে এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং তীব্র আকারে দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ