দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ভূত […]
দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।
তিনি বলেন, বন্দর বা দেশের জন্য যা মঙ্গলজনক ও কল্যাণকর, নৌ-পরিবহন মন্ত্রণালয় সেটিকেই সমর্থন করবে। দেশের স্বার্থের কথা বিবেচনায় রেখেই সরকার সব সিদ্ধান্ত নেবে।
সবার প্রতি দেশের স্বার্থে বন্দর সচল রাখার আহ্বান জানিয়ে নৌ উপদেষ্টা বলেন, বন্দরে সৃষ্ট অচলাবস্থার কারণে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ছে। জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করবে না বলে তিনি পুনরায় আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, যে বিষয়কে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত।