Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
১২:৪৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে কনসার্ট করবেন আলি জাফর

পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় বিশেষ তহবিল সংগ্রহের জন্য কনসার্ট করবেন দেশটির প্রখ্যাত গায়ক আলি জাফর। আগামী ২৭ সেপ্টেম্বর,লাহোরের আলহামরা কালচারাল কমপ্লেক্সে কনসার্টটি অনুষ্ঠিত হবে। আলি জাফর জানান, কনসার্ট থেকে পাওয়া সব অর্থ ‘আলি জাফর ফাউন্ডেশন’র মাধ্যমে বন্যাদুর্গত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যয় করা হবে। এসব পরিবার ঘরবাড়ি, জীবিকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে দুঃসহ পরিস্থিতিতে রয়েছে। আলি জাফর আরও […]

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে কনসার্ট করবেন আলি জাফর
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় বিশেষ তহবিল সংগ্রহের জন্য কনসার্ট করবেন দেশটির প্রখ্যাত গায়ক আলি জাফর। আগামী ২৭ সেপ্টেম্বর,লাহোরের আলহামরা কালচারাল কমপ্লেক্সে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

আলি জাফর জানান, কনসার্ট থেকে পাওয়া সব অর্থ ‘আলি জাফর ফাউন্ডেশন’র মাধ্যমে বন্যাদুর্গত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যয় করা হবে। এসব পরিবার ঘরবাড়ি, জীবিকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে দুঃসহ পরিস্থিতিতে রয়েছে।

আলি জাফর আরও ইঙ্গিত দিয়েছেন, কনসার্টে দেশের কয়েকজন শীর্ষস্থানীয় সংগীতশিল্পীও চমকপ্রদ পারফরম্যান্স করবেন।

তবে কোন কোন সংগিতশিল্পী এ কনসার্টে উপস্থিত থাকবেন উল্লেখ করা হয়নি। তবে অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আলি জাফরের আশা ও বার্তা

এক আবেগঘন বিবৃতিতে আলি জাফর বলেন, ‘এই কনসার্ট কেবল সংগীত নয়, এটি একটি কণ্ঠস্বর। আসুন আমরা সবাই এক হয়ে তাদের পাশে দাঁড়াই, যারা এখনো সাহায্যের অপেক্ষায় আছে। আসুন আমরা আশার প্রদীপ হয়ে উঠি তাদের জন্য, যারা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছে। ‘

আলি জাফরের কনসার্টেরর টিকেট বর্তমানে টিকেটওয়ালা (Ticketwala) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় ইতোমধ্যে ২০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ভয়াবহ এ বন্যায় ৯ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ