সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর বিষয়ে প্রশ্ন, যা বললেন জয়সওয়াল

বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের আগ্রহের কথা জানিয়ে বিবিসি বাংলার প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ উঠেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আইনি এবং সেই অনুযায়ী মোকাবিলা করা হবে। শুক্রবার (১৩ […]

বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর বিষয়ে প্রশ্ন, যা বললেন জয়সওয়াল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের আগ্রহের কথা জানিয়ে বিবিসি বাংলার প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ উঠেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আইনি এবং সেই অনুযায়ী মোকাবিলা করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। আগের দিন বৃহস্পতিবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে তাঁকে বাংলাদেশের সামরিক বিমানে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে নয়াদিল্লি। একই সঙ্গে তাঁর নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়া নিয়ে কিছু শর্তের কথাও প্রতিবেদনে উঠে আসে।

তবে সামরিক বিমানে ফেরানোর প্রস্তাব নিয়ে প্রশ্নের সরাসরি উত্তর দেননি জয়সওয়াল। প্রত্যর্পণ বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী তা মোকাবিলা করা হবে।

ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কাঠামোবদ্ধ উদ্যোগ এবং নিয়মিত বৈঠক চলছে।

তিনি জানান, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণ ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।

জয়সওয়াল আরও বলেন, বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পঞ্চম কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি স্থগিত হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ