সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় দেশে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত […]

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় দেশে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, অনেক সময় শান্তিপূর্ণ কর্মসূচিও হঠাৎ সংঘর্ষ ও সহিংসতায় রূপ নিতে পারে। সে কারণে মার্কিন নাগরিকদের যেকোনো ধরনের বিক্ষোভ বা বড় জমায়েত থেকে দূরে থাকার এবং এসব এলাকার আশপাশে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করা এবং ভিড়পূর্ণ স্থান এড়িয়ে চলার কথাও বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ সংক্রান্ত গণভোটের সময়সূচি ঘোষণা করেন।

তিনি জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের ৩০০ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর গণভোটও আয়োজন করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ