সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২২ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬

বিক্ষোভ কর্মসূচিতে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক

ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সোমবার শহরের শহীদ স্মারক প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে অংশ নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। এ ঘটনায় অন্তত ছয়জনকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক […]

বিক্ষোভ কর্মসূচিতে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সোমবার শহরের শহীদ স্মারক প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে অংশ নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। এ ঘটনায় অন্তত ছয়জনকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা খাতে অনিয়ম ও বেকারত্বের প্রতিবাদে সম্প্রতি আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। গত ৬ জুন দিল্লিতে আয়োজিত এক সমাবেশ থেকে দলটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে এবং এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দেয়।

এর ধারাবাহিকতায় সোমবার জয়পুরে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংকট এবং বেকারত্বের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমাবেশ চলাকালে অভিজিৎ দীপক সমর্থকদের কাঁধে উঠে বক্তব্য ও স্লোগান দিচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তার গলায় থাকা কাপড় ধরে টেনে নামানোর চেষ্টা করেন। পরে ওই ব্যক্তি এবং আরও একজন তাকে চড়-থাপ্পড় ও শারীরিকভাবে আঘাত করেন।

ঘটনার পর উপস্থিত সমর্থকেরা দ্রুত অভিযুক্তদের আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে হেফাজতে নেয়।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপক বলেন, “শারীরিক হামলা ভয় এবং কাপুরুষতার বহিঃপ্রকাশ। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। আমি গান্ধী ও আম্বেদকরের আদর্শে বিশ্বাস করি। শান্তি ও ভালোবাসার মাধ্যমেই আমাদের সংগ্রাম চলবে। তবে ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।”

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে এবং ঘটনার পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য ছিল কি না তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এই সমাবেশ আয়োজন নিয়ে শুরু থেকেই প্রশাসনের সঙ্গে আয়োজকদের মতবিরোধ ছিল। রোববার রাত পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে কিছু শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। প্রশাসনের নির্ধারিত শর্ত অনুযায়ী সমাবেশে সর্বোচ্চ ৮০০ জন অংশগ্রহণের অনুমতি ছিল।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ