সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৩০ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের ও চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধী দলীয় উপনেতা মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে। সংসদ […]

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের ও চিফ হুইপ নাহিদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধী দলীয় উপনেতা মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে।

সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত গাইবান্ধা জেলার জামায়াতের আমির এবং গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, খুব শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ