সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৪৪ অপরাহ্ন, ১৪ মে ২০২৬

বিশ্বকাপ ম্যাচে হতে পারে আইসের অভিযান

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলোতে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা, অর্থাৎ আইস, অভিযান চালাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, কিছু বিশ্বকাপ ম্যাচে আইস কর্মকর্তারা স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন। বিভাগের এক মুখপাত্র বলেন, […]

বিশ্বকাপ ম্যাচে হতে পারে আইসের অভিযান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলোতে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা, অর্থাৎ আইস, অভিযান চালাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, কিছু বিশ্বকাপ ম্যাচে আইস কর্মকর্তারা স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন।

বিভাগের এক মুখপাত্র বলেন, যারা বৈধভাবে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে আসবেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অভিবাসন আইনের আওতায় মূলত অবৈধভাবে অবস্থানকারীরাই টার্গেট হবেন। তবে বিদেশি দর্শনার্থীদের আগেভাগে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ প্রথম সম্ভাব্য আইস অভিযানের বিষয়টি প্রকাশ করে।

বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। শুধু খেলা নয়, আয়োজক শহরগুলোতে ম্যাচকে ঘিরে বিভিন্ন উৎসব, সমাবেশ ও উদযাপনেও বড় জনসমাগম হবে।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ শতাধিক সংগঠন এক যৌথ সতর্কবার্তায় বলেছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে সমর্থক, খেলোয়াড়, সাংবাদিক ও দর্শনার্থীরা মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে পড়তে পারেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস, আটলান্টা ও সিয়াটলের মতো আয়োজক শহরগুলোর স্থানীয় প্রশাসনকে নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েন মুলিন বলেন, ফেডারেল অর্থায়ন জটিলতার কারণে বিশ্বকাপ শুরুর আগে নিরাপত্তা প্রস্তুতিতে তারা প্রত্যাশামতো অগ্রসর হতে পারেননি। তার ভাষায়, প্রথম ম্যাচ ১১ জুন, আর যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ ১২ জুন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। সময় কম, কিন্তু এখনো অনেক কাজ বাকি।

বিশ্বকাপকে ঘিরে টিকিটের অতিরিক্ত মূল্য, পার্কিং, হোটেল ভাড়া ও যাতায়াত ব্যয় নিয়েও সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সমালোচনা করছেন।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযান নিয়ে আগেই বিতর্ক চলছিল। সমালোচকদের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে এসব অভিযানের সময় বিভিন্ন স্থানে উত্তেজনা ও প্রাণঘাতী সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, তাদের লক্ষ্য একটাই—যুক্তরাষ্ট্রের নাগরিক হোক বা বিদেশি দর্শনার্থী, সবাই যেন নিরাপদ ও স্মরণীয় বিশ্বকাপ অভিজ্ঞতা পান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ